1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

সুনামগঞ্জে ও জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮.০৩ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার তার জন্মস্থান জগন্নাথপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্
দুপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,আনহার মিয়া, লুৎফুর রহমান, মুক্তাদীর আহমদ. জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া আব্দৃস সামাদ আজাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রয়াতের জন্মভিটা ভূরাখালি গ্রামের দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ রমিজ বিপণিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!