1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে শিশু মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭.০৩ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বুধবার সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এড়িয়া প্রোগ্রামের উদ্যোগে শিশু মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

” বাল্যবিবাহ বন্ধ করি, শিশু বান্ধব নগর গড়ি” এই স্লোগান কে সামনে রেখে শিশু মেলার মাধ্যমে প্রায় ২ শতাধিক শিশু ও অভিভাবকের অংশ গ্রহণে শিশুদের নিরাপদ রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় ।

ছিল শিশু অধিকার ও বাল্য বিবাহ নিরোধক সময়োপযোগী তিনটি স্টল, যেখানে শিশুদের অধিকার বিষয়ক প্রচার-প্রচারণা করা হয় ।

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের সভাপতিত্বে ও পার্টিচিয়া রিচিলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,বিশেষ অতিথি সুনামগঞ্জ পৌরসভার মহিলা প্যানেল মেয়র সৈয়দা জাহানারা বেগম,সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ & চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, ন্যাশনাল চাইল্ড ফোরামের সভাপতি দুর্বার সামিত আদি প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামির বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে ভবিষ্যৎ। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক হওয়ার আহবান জানান।

এ সময় তারা বাল্য বিবাহ যেন না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলেন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!