1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ফলোআপ: তাহিরপুরে শনির হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার তাহিরপুর প্রতিনিধি::

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ৩.৪৬ পিএম
  • ৫৬৭ বার পড়া হয়েছে

তহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে আফালের (উত্তাল ঢেউ) কবলে পড়ে নৌকাডুবিতে তিন শিশু কন্যাসসহ চারজন নিখোঁজ হলেও শুক্রবার একজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় আফালের কবলে পড়ে নৌকা ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সুনামগঞ্জ ও সিলেটের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৬টায় অভিযান সমাপ্ত করে।
পুলিশ জানায়, নিখোঁজদের উদ্ধার করতে বৃহষ্পতিবার সন্ধ্যায় ডুবুরি দল তাহিরপুরে এসে পৌঁছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ডুবুরিদল থেমে থেমে অভিযান পরিচালনা করে। তবে এ সময় তাদের স্থানীয় লোকজনও সহায়তা করেন। বেলা সাড়ে ১১টায় শনির হাওর থেকে নিখোঁজ শিশু সাজনা বেগম (৭) এর লাশ উদ্ধার করা হয়। তবে এখনো অন্য তিনজন নিখোজ রয়েছেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ডুবিরি দল ও পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানে সকালের দিকে একজনের লাশ উদ্ধার হয়েছে। সন্ধ্যা ৬টায় ডুবুরি দল অভিযান শেষ করেছে। আগামীকাল আবারো অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!