1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামানের মতবিনিময়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ৩.৪৩ পিএম
  • ৬৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী লন্ডনপ্রবাসী জাতীয় পার্টি নেতা মো. কামরুজ্জামান সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পুরাতন শিল্পকলা একাডেমি (আব্দুল হাই মিলনায়তনে) এ মতবিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখিত বক্তব্যে জাতীয় পার্টির সঙ্গে তার পারিবারিক রাজনীতির ইতিহাসও বর্ণণা করেন। আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলে তিনি হুসেইন মোহাম্মদ এরশাদকে এই আসন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য ২০১৪ সনের জাতীয় নির্বাচনেও মো. কামরুজ্জামান এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
মতিবিনিময় সভায় কামরুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও আমি নিয়মিত দেশে আসা-যাওয়া করে দলের হয়ে কাজ করছি। লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করার লক্ষ্যে আমি পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। তারা আমাকে পার্টিকে সুসংগত করতে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মতবিনিময়কালে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্র সমাজের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!