1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ: সিলেটর ৮ ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ৪.১০ পিএম
  • ৬২২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার সিলেটে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।

বহিস্কৃতরা নেতারা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।
উল্লেখ্য বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ভাবমূর্তি উদ্ধার করতে তাদের বহিষ্কার করে বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!