1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দোয়ারাবাজারে মাঠ দিবসে কৃষিবিদ আলতাবুর রহমান: সরকার কৃষকদের পাশে রয়েছে

  • আপডেট টাইম :: রবিবার, ৬ আগস্ট, ২০১৭, ৩.০২ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের আউশ চাষাবাদে আরো উদ্যোগী হতে হবে। আউশ ব্রি ধান-৪৮ কৃষকদের কাছে অধিক ফলনেপরীক্ষিত। পাশাপাশী খাদ্যের পরিপুর্ণতার জন্য বেশী করে ভুট্রা চাষাবাদ করতে হবে। যেসকল জমিতে ধানের ভালো ফলন হয়না সেসব জমিতে ভুট্রা, সরিষা চাষাবাদ করতে হবে। সারা দেশে কৃষির সম্প্রসারণ ও কৃষকদের কল্যাণে সরকার বিনামূল্যে সার, বীজ দিয়ে আসছে। আগামী দিনে বাংলাদেশ কে খাদ্যে সয়ংসম্পুর্ণ করতে সরকারের প্রয়াস কে সফল করতে ব্যাপক ভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে।
রবিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাজিত পুর গ্রামের ঈদগাহ মাঠে রাজস্ব বাজেটের আওতায় স্থাপিত আউশ প্রদর্শনী ও মাঠ দিবসে সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলতাবুর রহমান উপরোক্ত কথা বলেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সোহরাব হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিজয় চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহেদুল হক। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা কৃষক লীগের আহবায়ক শহিদুল ইসলাম, কৃষক জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আলাউদ্দিন, কৃষক শফিক মিয়া, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, আলপাত আলী, আবদাল আলী, মকদ্দছ আলী, শফিকুল ইসলাম মালদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!