1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মধ্যনগরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান: দুই বছর পর স্বীকৃতি পেল থানা কমিটি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭, ৪.০২ পিএম
  • ৫৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর মধ্যবাজারে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। সভায় মধ্যনগর থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন মধ্যনগর থানা বিএনপির সভাপতি হিসেবে মো. সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম মজনুর নাম উল্লেখ করেন।
উল্লেখ্য ২০১৫ সনে তুমুল উত্তেজনার মধ্য দিয়ে মধ্যনগর থানা বিএনপির কমিটি গঠিত হয়েছিল। এই কমিটিতে আহ্বায়ক নাছির উদ্দিন ও সিনিয়র সদস্য হিসেবে কলিম উদ্দিন মিলনের স্বাক্ষর ছিল। তবে কোন্দলের কারণে এই কমিটি নিয়ে প্রশ্ন ছিল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোতালেব খান, আনিসুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. নূর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাকসুদ আম্বিয়া পাভেল, মধ্যনগর থানা বিএনপির সভাপতি মো. সবুজ মিয়া প্রমুখ।
মধ্যনগর থানা বিএনপির সভাপতি মো. মজনু মিয়া বলেন, আমাদের নেতা ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন তার বক্তব্যে আমাকে সভাপতি ও আব্দুল কায়ূম মজনুকে সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন। তার বক্তব্যের মাধ্যমেই আমাদের কমিটি নিয়ে যে বিভ্রান্তি ছিল তার দূর হলো। এতে সদস্য সংগ্রহ অভিযানে আসা তৃণমূল নেতৃবৃন্দ খুশি হয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!