1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওররক্ষা বাঁধে অনিয়ম: ত্রাণ সচিব পাউবো প্রকৌশলী ঠিকাদার পিআইসিসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭, ৩.৪০ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে ফসলহানীর ঘটনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি আদালতে নালিশী মামলা দায়ের করেছে। মামলায় ত্রাণ সচিব শাহ কামাল, পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঠিকাদার-পিআইসিসহ ১৪০ জনকে আসামি করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির পক্ষে জনস্বার্থে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক। আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলা নং ১২/১৭।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন ক্রিমিনাল ল’এমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’র ৪ (২) বিধি অনুযায়ী দায়ের করা নালিশি মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অনিয়ম দুর্নীতি করেছে। তাছাড়া ফসলহানীর পর দুর্গত কৃষকদের নিয়ে ত্রাণ সচিব শাহ কামাল উপহাস করে অপরাধ করেছেন। এই কারণে তাকেও আসামী করা হয়েছে। মামলা ৩৯ টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭৮জন, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় নির্বাহী প্রকৌশলীসহ পানি উন্নয়ন বোর্ডের ১৩ কর্মকর্তা এবং ৪৬ জন ঠিকাদারকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ২ জুলাই দুর্নীতি দমন কমিশন পানি উন্নয়ন বোর্ডের ১৫ কর্মকর্তা, ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি তদন্তাধীন রয়েছে। তাছাড়া গত ১৯ এপ্রিল সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় ত্রাণ সচিব শাহ কামাল সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবির প্রেক্ষিতে বলেন, ‘কিসের দুর্গত এলাকা, একটি ছাগও মরেনি’ বলে মন্তব্য করেন। তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকরা সভা বর্জন করে চলে এসেছিলেন। পরবর্তীতে সুনামগঞ্জের কৃষক জনতা সচিবের বিরুদ্ধে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করে তার প্রত্যাহার দাবি জানায়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার বাদী মো. আব্দুল হক বলেন, জেলা আইনজীবী সমিতি কৃষকদের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে। আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন। মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!