1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

শাল্লায় জাতীয় করণের দাবিতে শিক্ষকদর বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭, ৩.৩৭ পিএম
  • ৬৩২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি বৃহস্পতিবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করছ। শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও গিরীধর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহানন্দ সূত্র ধরের সঞ্চালনায় বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ হোসাইন আহমদ শাহীদী, গীতা পাঠ করেন বলরাম পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চন্দ্র চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন- শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিলটন, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সজল চন্দ্র সরকার, আন্দোল কমিটির আহ্বায়ক ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, সাউদের শ্রী স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক অলক চক্রবর্তী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সূর্য কান্ত রায়, শ‍্যাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জ‍্যোর্তিময় চৌধুরী,সাউদের শ্রী স্কুল এন্ড কলেজের মৌলভী শিক্ষক শরীফ উদ্দিন,মামুদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া, বলরাম পুর উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ফখরুল ইসলাম,চাকুয়া উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোজাম্মেল ইসলাম, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেলী রানী দাস, আছলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন,সরলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মওদুদ ইসলাম,গিরীধর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতবাস দাস, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দাস।
বক্তাগণ-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষকদের দাবি দাওয়া পূরণের জন্য বক্তব্য রাখেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!