1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭, ৩.১০ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

অনলা্ইন ডেক্স::
এখন থেকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণে পুলিশ সদর দপ্তরের আইন শাখার অনুমতি লাগবে। এই ধারায় মামলা করার আগে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন আইজিপি।

বুধবার আইজিপির সভাপতিত্বে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় আইজিপি এ কে এম শহীদুল হক কর্মকর্তাদের নির্দেশনা দেন যে, ৫৭ ধারায় মামলা দায়ের করতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নিতে হবে। সারাদেশে এ নির্দেশনা পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন তিনি।

আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে প্রথম থেকেই বিতর্ক হচ্ছে। এই ধারা বাতিলেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ৫৭ ধারা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচীও পালিত হচ্ছে। তবে এই ধারাটি বাতিল না করে বরং প্রতিদিনই ৫৭ ধারায় দেশের বিভিন্ন স্থানে মামলা দায়ের হচ্ছে। সাম্প্রতিক সময়ে ৫৭ ধারায় মামলা দায়েরের হারও বেড়ে গেছে। এইগুলোর বেশিরভাগই হয়রানিমূলক বলে দাবি সংশ্লিস্টদের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!