1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় হাওরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে কলেজ ছাত্র অনিক

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ৯.৫৯ এএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

পিসি দাস পীযুষ, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরের পানিতে গোসল করতে নেমে সদ্য এইসএসসি উত্তীর্ণ এক কলেজ ছাত্র মারা গেছে। দুপুর ২ টায় এলাকাবাসীর সহায়তায় অনিক রায় (১৭) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল রায়ের ছেলে অনিক রায় এ বছর শাল্লা ডিগ্রি কলেজ থেকে এইসএসসি পাশ করে সিলেটের রামকৃষ্ণ মিশনে কোচিং করতে চলে যায়। সম্প্রতি সিলেট থেকে সে বাড়ি আসে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বাড়ির সামনে ছায়ার হাওরের কান্দায় গোসল করতে নামে। সাতার না জানা অনিক খেলতে খেলতে বেশি পানিতে চলে আসলে ডুবে মারা যায়। দুপুর ২টায় এলাকাবাসী হাওরে নেমে জাল ফেলে অনিক রায়ের মৃতদেহ উদ্ধার করে। তার মৃতদেহ দেখে মূর্ছা যান বাবা সজল রায় ও মা শর্মি রাণী রায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শাল্লা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গোসল করতে নেমে হাওরের পানিতে ডুবে মারা গেছে কলেজ ছাত্র অনিক রায়। তার মৃতদেহ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!