1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জামালগঞ্জে বানের পানি বাড়ছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ২.২৬ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বানের পানি বাড়ছে। জামালগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্ধি অবস্থায় আছে। উপজেলার বেহেলী ইউনিয়নের মশলঘাট, বেহেলী, হাওরে আলী পুর, বদরপুর, ইনাতনগর, মদনাকান্দি, মাহমুদপুর, হিজলা, দুর্গপুর, হরিনাকান্দি গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবার পানিবন্ধি আছে বলে জনপ্রতিনিধিরা জানান।
জামালগঞ্জ সদর ইউনিয়নের ইনছানপুর, ঝুনুপুর, হুসেনপুর, ইউসুফ নগর সহ প্রায় ১ শত পরিবার এবং ফেনারবাক ইউনিয়নের হটামারা, নাজিমনগর, উদয়পুর, লালপুর, রসুলপুর, বিনাজুড়া, বিঞ্চুপুর সহ প্রায় ৯০টি পরিবার পানি বন্ধী, সাচনা বাজার ইউনিয়নের শামীমনগর, রাধানগর, পলকপুর, রহিমনগর, জামলাবাজ সহ প্রায় ৩শত ৫০টি পরিবার অপরদিকে ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর, নোয়াগাও পূর্বপাড়া, উজ্জ¦লপুর, জাল্লাবাজ, মলিনগর, পুরাতন চানবাড়ী, মাহমুদপুর উত্তর পাড়া, ভীমখালী, কালীপুর লামার হাটি, মানিগাও ফুর্ব পাড়া, শ্রীপুর, জঙ্গলবাড়ীসহ ৪ শতাধিক পরিবার পানি বন্ধী অবস্থায় রয়েছেন। অনেকেই রাস্তায় ও আতœীয় স্বজনের বাড়ীতে বসবাস করছে বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বেহেলী ইউনিয়নের ইনাতনগর, মদনাকান্দি, মাহমুদপুর, হরিনা কান্দি বন্যার্তদের মধ্যে চাউল, শুকনো খাবারসহ ওষুধ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়নের নবাগত চেয়ারম্যান অসিম কুমার তালুকদার, ইউপি সদস্য ও উপজেলা সরকারী কর্মচারী বৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!