1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডা মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিন আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১১.০২ এএম
  • ৬১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাক্ষী এবং মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ আর নেই। শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভোগা এই বীর মুক্তিযোদ্ধাকে গত ১ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ জুলাই দিবাগত রাতে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মেজর জিয়াউদ্দিন আহমেদের জন্ম পিরোজপুর জেলার পারেরহাট গ্রামে। তাঁর বাবার নাম আফতাব উদ্দিন আহমেদ।

মেজর জিয়া ছিলেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত সেনা অফিসার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং একজন লেখক ও সাংবাদিক। তিনি ১৯৬৯ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!