1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জেলার দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ও আহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সানিয়া গ্রামের জায়ফর আলী ও আব্দুল মতিনের লোকজনের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল মতিন মাটিতে লুটে পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ দিকে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে আহত হন আবুল (৩৫), জায়েদ (১৮), আং রাজ্জাক (৩০), আব্দুল করিম (৪৫), আং লতিফ (৪০), আব্দুল কাদির (৩৭), নুরুন নেছা (৪০), হালিমা বেগম (৩৫), জায়ফর আলী (৬৫)। সংঘর্ষের সময় দু’পক্ষকে সামলাতে গিয়ে আহত হন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, লাস্তবের গাঁও গ্রামের আব্দুর রহমান(৫০)। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!