1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দিরাইয়ে ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে ১৩ মোটর সাইকেল জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ১.৫৭ পিএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে জেলা ট্রাফিক পুলিশ অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়েছে। অভিযানে ১৩ টি অবৈধ মোটর সাইকেল জব্দ ও ৩টি মোটর সাইকেলে’র মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৪টা পর্যন্ত দিরাই শহরের বাসস্টেশন, মধ্যবাজারসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকত উল্লার নির্দেশে সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহষ্পতিবার দিরাইয়ের এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের সার্জন সামছুল ইসলাম ও আব্দুল মজিদ। অভিযানে অসম্পূর্ণ কাগজপত্র নিয়ে মোটর সাইকেল চালানোর দায়ে ছাদ উদ্দিন মিয়া, সুমন আহমদ ও রানা হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৈধ কোন কাগজপত্র না থাকায় ১৩ টি গাড়ি জব্দ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!