1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জগন্নাথপুরে ধসে পড়া সেতু পরির্দশনে ত্রান ও দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ৩.০৩ পিএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্মাণের দুই মাসের মাথায় একটি ভেঙে পড়া ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকা সেতুটি বুধবার বিকেলে পরির্দশন করেছেন ত্রান ও পূর্নবাসন ব্যবস্থপনা অধিপ্তরের ব্রিজ কালর্ভাট নির্মাণ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সদাগর মুস্তাফির রহমানের নেতৃত্বে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের সহকারি প্রকল্প পরিচালক আবদুস সোবহান, প্রকল্পের অতিরিক্ত প্রকৌশলী মুহিদুল ফারুক, সুনামগঞ্জ জেলা ত্রান ও পূর্নবাসন অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ ও পিআইও শহিদুজ্জামান প্রমুখ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ত্রান ও পূর্নবাসন ব্যবস্থপনা অধিপ্তরের ব্রিজ কালর্ভাট নির্মাণ প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সদাগর মুস্তাফির রহমান, জগন্নাথপুরের গনমাধ্যম কর্মীদের জানান, ঘটনাস্থল পরির্দশন করে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি সুষ্টু তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের মধ্যবর্তী রাঙাখাল এলাকায় গত মার্চ মাসে এই সেতুটি নির্মাণ করা হয়। সরকারের গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫মিটার দৈর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪১ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি নির্মাণের ঠিাকাদারী প্রতিষ্ঠান ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মেসার্স মাসুক টেড্রাস। এই সেতুর দৈঘ্য ছিল সাড়ে ১২মিটার। কিন্তু সেতুটি গত ৮ জুলাই রাতে ভেঙে পড়ে।
এ ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!