1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ সফলের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ৪.৫১ পিএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ সফলের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে দোয়ারাবাজার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার ফরিদুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হবে। এ বছরের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘ মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’’। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের নানা মুখি উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে মৎস্য চাষ ও সংরক্ষণে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর উন্মুক্ত জলাশয়ে ১২ হাজার ৬শ ৭৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্য মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি মৎস্য সম্পদ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছে উপজেলা মৎস্য অধিদপ্তর। চলতি বছরে উপজেলায় বদ্ধ জলাশয়ে ১১শ মেট্রিক টন ও উন্মুক্ত জলাশয়ে ১২ শ ১০ মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে দোয়ারাবাজার উপজেলায় প্রতি বছর প্রায় ২০ কোটি টাকার মাছ উৎপাদন হয়ে থাকে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে মৎস্য চাষী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!