1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় বিএনপি নেতা রফিক চৌধুরীর গণসংযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০১৭, ৩.০৪ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

ভুঁইয়া, ধর্মপাশা::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী সোমবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানা গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন, হাওরাঞ্চল সুনামগঞ্জ জেলা এই জেলা প্রাকৃতিক দূর্যোগের কারণে অকাল বন্যায় পানির নিচে তলিয়ে গেলেও প্রধানমন্ত্রী সুনামগঞ্জে এসেও দুর্গত এলাকা ঘোষণা করেননি। তিনি বলেন, বিএনপি জনগণের কথা বলে আগামী নির্বাচনে এদেশের জনগণ দেখিয়ে দিবে ধানের শীষে ভোট দিয়ে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র নেতা প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, আব্দুল বারেক, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার, ধর্মপাশা বিএনপি’র নেতা জুলফিকার আলী ভুট্রো ,মধ্যনগর থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি সোয়েব আলী আখন্দ,সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার, যুবদলের আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব পাখী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিজন বিহারী কাজল, বাস্তহারা দলের সভাপতি আবুল কাশেম, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, যুবদল নেতা মুসফিকুর রহমান, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, নয়ন মিয়া, সোহেল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক নেতা শিপন আহম্মেদ, ছাত্রদল নেতা নুরুল আমিন, মজনু, মাসুম গাজী, নুরে আলম প্রমূখ। এ ছাড়া তিনি মহেষ খলা বাজার, বংশিকুন্দা বাজার, কারির বাজার, গাঝতলা বাজার ও সাতগাও বাজারে গণ সংযোগ করেন।
গণ সংযোগ কালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।নেতৃত্বে শান্তি ও উন্নয়নের পক্ষে দূর্নীতিবাজ এবং লুটেরাদের বিপক্ষে ঐক্য বদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। মধ্যনগরের নেতা কর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ করার জন্য ছুঠে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে সুনামগঞ্জ ১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!