1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাহজালাল বিমান বন্দরে আরো ১৯ আগ্নেয়াস্ত্র জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ১.৫৬ পিএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ আরও ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এগুলো আমদানি করেছে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। মঙ্গলবার (১১ জুলাই) তাদের অস্ত্রের চালান থেকে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এসব অস্ত্রের মধ্য থেকে পুরনো ও অকার্যকর ১৯টি অস্ত্র উদ্ধার করা হয়। কারণ আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরনো ও অকার্যকর অস্ত্র আনার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে।
আমদানি করা এসব অস্ত্র পরীক্ষার সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন বলেও জানান ড. মইনুল খান। তিনি আরও জানান, পরীক্ষায় দেখা গেছে ১৯টি অস্ত্র পুরনো ও ফ্যাব্রিকেটেড। একই সঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুযায়ী এসব অস্ত্র জব্দ করা হয়।
এ নিয়ে ২১টি অস্ত্র জব্দ করা হলো। এর আগে গত ৯ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও দুটি অস্ত্র জব্দ করা হয়েছিল। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং এইচকেফোর ব্র্যান্ডের পাঁচটি অস্ত্র রয়েছে। এ নিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে তদন্ত করা হবে বলে জানা যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!