1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে কালি মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭, ১২.৪৫ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরের দরজা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে মন্দিরের সকল মুর্তি ভাংচুর করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে তাহিরপুর সদর বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ পুরকায়স্থ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ আহবায়ক অনুপম রায়, আওয়ামীলীগ নেতা রঞ্জু মুখার্জী,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন,রায়পাড়া কালি মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মনধীর রায়,সাংবাদিক রাজন চন্দ,চিকাসা গ্রামের সমাজসেবক রাজিব পুরকায়স্থ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা,চিকসা কালি মন্দিরের মুর্তি ভাঙ্গার সাথে যাারা জড়িত প্রশাসন তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান । অন্যথায় পরবর্তীতে আরো বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হবে বলে বক্তারা জানান। উল্লেখ্য গত রবিবার চিকসা কালি মন্দিরের মুর্তি এক দল দুষ্কুতিকারিরা ভেঙ্গে ফেলে।
উল্লেখ্য এ ঘটনায় পুলিশ ঘটনার দিন রাতে জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!