1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় আনন্দ র‌্যালি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭, ৯.২৮ এএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারী করণ করায় মাননীয় প্রধান মন্ত্রী, অর্থ মন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উচ্চ বিদ্যালয় হতে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী,বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, আওয়ামীলীগ সভপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, উপজেলা একাডেমী সুপারভাইজার মো. আব্দুল মুকিত, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী। বিএনপি’র নেতামো. মোক্তার হোসেন, আব্দুল মুকিত তালুকদার, ভীমখালী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, আবুল কালাম সরকার, পরিচালনা কমিটিরসদস্য এবং উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযায়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ১৯৫০ সালে স্থাপিত হয়েছে এতে প্রতিষ্টা কালীন দাতা সদস্য নয়াহালট গ্রামের রহমত উল্লাহ তালুকদার, ছিফত উল্লাহ তালুকদার, সরাফত উল্লাহ তালুকদার,আজেফর আলী তালুকদার, আহম্মদ আলী তালুকদার, সাচনা বাজারের যোগেন্দ্র কুমার দাস ওএলাকার সর্বস্থরের জনগণের সহযোগীতায় উক্ত স্কুলটি গড়ে উঠেছিল। আয়তন ১ একর ৬৫ শতাংশ। শিক্ষক সহ মোট ২৬ জন রয়েছেন স্কুলে মোট শিক্ষার্থীও সংখ্যা প্রায় ১২ শত। জেলার শ্রেষ্ট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হিসেবে সনদ প্রাপ্ত হয় ১৯৮৮ সালে। প্রধান অতিথি প্রসূন কুমার চক্রবর্তী বলেন, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সরকারী করণ হওয়া এলাকার সর্বস্তরের জনগণের উপকৃত হয়েছে। এবং এতে করে হাওরাঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি পাবে। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ঞ্জাপন করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!