1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জয়নগরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান: যুবলীগের প্রতিবাদ মিছিল সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুলাই, ২০১৭, ৫.১৮ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুষ্কৃতিকারীদের ইন্দনে কতিপয় শিক্ষার্থী জয়নগর বাজার মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নোংড়া স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন যুবলীগ। সোমবার দুপুরে জয়নগর বাজারে মোহনপুর ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে। এদিকে কতিপয় শিক্ষার্থী বাইরের কিছু দুষ্কৃতিকারীর ইন্দনে কলেজের নাম মুছে ফেলায় কলেজ পরিচালনা কমিটির এক সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমানের কাছে এক দশকের হিসাব চাওয়ায় কলেজ প্রতিষ্ঠাতা মঈনুল হক ও অন্যান্য পরিচালনা কমিটির সঙ্গে অধ্যক্ষের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষ আরেকটি অংশ পরিচালনা কমিটির পক্ষে চলে যায়। এ নিয়ে গত কয়েকদিন ধরে কলেজে উত্তেজনা চলছে। এর জের ধরে গত রবিবার কতিপয় শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে প্রতিষ্ঠাতা মঈনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দিয়ে কলেজের নাম রঙ দিয়ে মুছে ফেলে। মিছিলের এক পর্যায়ে মিছিলকারীরা প্রতিষ্ঠাতা মঈনুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নোংড়া স্লোগান দেয়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ নেতাকর্মীরা ক্ষুব্দ হলে এলাকাবাসী পরিস্থিতি শান্ত করেন। এর প্রতিবাদে সোমবার দুপুরে মোহনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি তানভির আহমেদ জনিক, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্র লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এদিকে সোমবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. শামসুদ্দোহা কলেজের নাম ফলক মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থী শামীম আহমদসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!