1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দেশে করোনা শনাক্ত এক লাফে ৩৫২, মৃত্যু ১ জনের

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫.১৬ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয় ৩৫২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৭৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!