1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

ঈদের আনন্দ বিষাদে পরিণত: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে ডুবে মারা গেছে কলেজ ছাত্র হাসান

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০১৭, ১.৫৯ পিএম
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঈদে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছে সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের (বোটানি) ছাত্র হাসান আহমেদ। বুধবার বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা গেছে। নিহত হাসান আহমেদ শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা চান মিয়া সুনামগঞ্জ গণপূর্ত বিভাগে নৈশপ্রহরি হিসেবে কাজ করেন। তিনি ধর্মপাশা উপজেলার সেলবরষ গ্রামের বাসিন্দা। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে বিলাপ চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বন্ধুদের সঙ্গে নৌকাযোগে হাসান আহমেদ টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যায়। সারাদিন হাওরে ঘুরে বেড়ায় তারা। পার্শবর্তী খাসিয়া পাহাড় লাগোয়া টেকেরঘাট খনিজ প্রকল্পের নীলাভ লেকটিতে নেমে বন্ধুদের সঙ্গে গোসলও করেছে।
ফেরার পথে গোলাবাড়ি এলাকায় অবস্থিত ওয়াচ টাওয়ারে নৌকা ভিড়িয়ে গোসল করতে নামে তারা। গোসল করে সবাই নৌকায় ওঠলেও সবার অগোচরে হাসান থেকে যায়। নৌকায় উঠেনি। বন্ধুরা নৌকা অনেক দূরে যাবার পর নৌকাতে হাসানকে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। না পেয়ে আবার ওয়াচ টাওয়ারে ফিরে আসে তারা। সেখানে চারপাশে খোজাখুজি করে হঠাৎ টাওয়ারে নিচে টাঙ্গুয়ার হাওরে পানির নিচে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নৌকায় তোলে। তার সাড়া না পেয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে গুরতে এসে পানিতে ডুবে এক কলেজ ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!