1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ফসলহারা কৃষকের জীবনাখ্যান নিয়ে একাত্তর টিভিতে আজ ‘অমবস্যার দিন’ প্রচারিত হবে

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০১৭, ১০.৪৪ এএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আজ ২৮ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিতে হাওরের ফসলহারা কৃষকর জীবনাখ্যান নিয়ে ফিচার ডকুমেন্টারি ‘অমবস্যার দিন’ প্রচারিত হবে। নির্মাতা তাসমিয়া আফরিন মৌ’র গ্রন্থনা ও পরিচালনায় প্রচারিতব্য অনুষ্ঠানটিতে হাওরের কৃষকের জীবন-সংগ্ামতুলে ধরা হয়েছে। হাওরের স্বচ্ছল, আধিভাগা ও প্রান্তিক কৃষক তাদের কৃষি বিষয়ক অভিজ্ঞতা, জীবন-যন্ত্রণাসহ হাওরের কৃষি নিয়ে নানা মিথের কথাও জানিয়েছেন। ফসলহারানোর প্রভাব কতদূর বিস্তৃত তার উপর অনুষ্ঠানটিতে আলো ফেলা হয়েছে।
অনষ্ঠানে বাউল সম্াট শাহ আবদুল করিমের চার দশক আগে লেখা একটি গানও গেয়েছেন তার দুই শীষ্য বাউল রণেশ ঠাকুর ও শাহ আবদুল তোয়াহেদ। এই দুই বাউলও জানিয়েছেন ফসলহারানোর কারণে বাউলরা সুর হারিয়ে ফেলেছে। ফসল হারানোর প্রভাব শুধু যে খাবারের সঙ্গে সম্পৃক্ত তাই নয়, এই দুই বাউল জানালেন ফসল হারানোর কারণে হাওরে এখন আর বাউলদের একতারা বাজছেনা। কৃষক আনন্দ ভুলে গেছে। এতে কৃষি সংস্কৃতিরও ক্ষতি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!