1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আব্দুল গাফফার চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫৩ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আমার ভাইয়ের রক্তে রাঙানো একু‌শে ফেব্রুয়া‌রি গা‌নের রচয়িতা, স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

‌শ‌নিবার অসুস্থবোধ কর‌লে তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া জনিত কারণে আব্দুল গাফফার চৌধুরীকে লন্ডনের নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তি‌নি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

সর্ব ইউরোপিয়ান আওয়‌ামী লী‌গের সভাপ‌তি এম নজরুল ইসলাম জানান, আবদুল গাফফার চৌধুরী অসুস্থ, বর্তমা‌নে হাসপাতালে ভর্তি আছেন। উনার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থে‌কে ‌দেশবাসীর কা‌ছে দোয়া চাওয়া হ‌য়ে‌ছে।

৮৬ বছর বয়সী আব্দুল গাফফার চৌধুরী বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগলেও নিয়মিত লেখালেখি চা‌লি‌য়ে যা‌চ্ছেন। যুক্তরাজ্যে বসবাস করা আব্দুল গাফফার চৌধুর‌ী স্বাধীনতা পদক, একু‌শে পদ‌কেও ভূষিত হ‌য়ে‌ছেন।

এর আগে ২০১৭ সা‌লেও অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছি‌লেন আব্দুল গাফফার চৌধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!