হাওর ডেস্ক::
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা, স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া জনিত কারণে আব্দুল গাফফার চৌধুরীকে লন্ডনের নর্থ পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম জানান, আবদুল গাফফার চৌধুরী অসুস্থ, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। উনার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
৮৬ বছর বয়সী আব্দুল গাফফার চৌধুরী বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগলেও নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যে বসবাস করা আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পদক, একুশে পদকেও ভূষিত হয়েছেন।
এর আগে ২০১৭ সালেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল গাফফার চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net