1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭, ৫.১৭ পিএম
  • ৬১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আইসিসির বড় কোনও ইভেন্টে এবারই প্রথম সেমিফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। ওয়ানডেতে ধীরে ধীরে বড় নাম হয়ে ওঠা বাংলাদেশ টসে হেরে শুরুটাও করেছিল দারুণ। যদিও ধীরে ধীরে আর ব্যাটের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ভারতীয় বোলিংয়ে খেই হারিয়ে ৭ উইকেটে ২৬৪ রানই তুলতে পারে। সেই ম্যাচই দাপট দেখিয়ে ৯ উইকেটে জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারত জয় পেয়েছে ৪০.১ ওভারেই। আর বাংলাদেশও বিদায় নিলো সেমিফাইনাল থেকে।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে একপেশেভাবেই ব্যাট হাতে জবাব দিতে থাকে ভারত। দুই ওপেনারের দারুণ শুরুর ভিত্তিতেই আসে ৮৭ রান। যদিও ১৪.৪ ওভারে মাশরাফি আঘাত হেনে ভেঙে দেন হুমকি হয়ে ওঠা এই জুটি। ভারত তাতেও অবশ্য দমে থাকেনি। কোহলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়েন ওপেনার রোহিত শর্মা। এ দুজনের ব্যাটে ভর করেই জয়ের পথে দ্রুত এগিয়ে যায় ভারত। রোহিত হাঁকিয়েছেন ১১তম সেঞ্চুরি। তার ১২৩ রানের ইনিংসটি ছিল ১২৯ বলে সাজানো। যেখানে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। অবশ্য সেঞ্চুরির কাছাকাছি থাকলেও সেটি আর পূরণ হয়নি ভারতীয় অধিনায়কের। ৯৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় কোহলিকে। তার ৭৮ বলের ইনিংসে ছিল ১৩টি চার। ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোহিত শর্মা।
এর আগে অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির শীর্ষ রান সংগ্রাহক হয়েই বিদায় নেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৩১৭ রান নিয়ে এই তালিকার শীর্ষে আছেন তিনি। ১৫তম ওভারে মাশরাফির ওভারে মনোযোগ ঠিক রাখতে পারেননি। ৪৬ রানে ব্যাট করতে থাকা এই ওপেনার তালুবন্দী হন মোসাদ্দেক হোসেনের হাতে। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।

এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করে ৭ উইকেটে ২৬৪ রান তুলে। শুরুর ধাক্কাটা শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে স্বরূপে ফেরেন তামিম ইকবাল। সঙ্গে মুশফিকুর রহিমও ছন্দে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ‘একটার সঙ্গে একটা ফ্রি’ যুগ থেকে এখনও যে বেরোতে পারেনি টাইগাররা! তাই তামিম-মুশফিকের ১২৩ রানের জুটির পরও স্কোর বেশিদূর যায় না। ভারতের নিয়ন্ত্রিত বোলিংটা হয়ে ওঠে আরও ধারালো। সেমিফাইনালের উত্তেজনাকর লড়াইয়ে তামিম-মুশফিক বাদে অন্যরা ছিলেন ব্যর্থ। শেষ দিকে মাশরাফি ব্যাটে ঝড় তোলায় ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে ২৬৪ রান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!