1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হাওরের ফসলহারা কৃষকের ত্রাণে দুর্নীতি: প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুন, ২০১৭, ৬.৫৫ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের ফসলহারা দুর্গত কৃষকের মধ্যে ত্রাণ সহায়তা বৃদ্ধি ও চলমান ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ফসলহারা হাওরবাসীর মধ্যে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাছাড়া সরকার যেসব ত্রাণ দিয়েছে তা বিতরণে অনিয়ম-দুর্নীতি রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বদলে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের স্বজনদের মধ্যে বিতরণ করছেন। অবিলম্বে দুর্গত হাওরে ত্রাণ সহায়তা বৃদ্ধি ও চলমান ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, কমরেড শীলা রায়, দেওয়ান গিয়াস প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!