1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জামালগঞ্জে পল্লীবিদ্যুতের দুঃসহ লোডশেডিং

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুন, ২০১৭, ৫.২০ এএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

আরিফ বাদশা,জামালগঞ্জঃ
প্রচন্ড গরম ও অসহনীয় তাপদাহে অতীষ্ট মানুষ। এর মধ্যে পল্লীবিদ্যুৎতের লোডশেডিং দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎতের লোডশেডিং চরমে পৌঁছেছে। উপজেলা সদরে মাঝে মধ্যে বিদ্যুতের দেখা মিললেও পল্লী এলাকায় বিদ্যুৎ এখন সোনার হরিণে রুপ নিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যুৎতের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছে। ব্যবসাযী ও গ্রাহকদের সমানতালে বিদ্যুৎ বিল, মোমবাতি ও জেনারেটরের আলোর টাকা গুনতে হচ্ছে।
এখন চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজানের শুরু থেকেই প্রচণ্ড গরমে অতিষ্ট জনজীবন। এর মধ্যে গত চার দিন ধরে ঘণ্টায় কমপক্ষে৮-১০ বার বিদ্যুৎ আসা যাওয়া করছে। আধঘণ্টা বিদ্যুৎ থাকলে কয়েক ঘণ্টা নেই। গত তিন দিনের তারাবিহ্’র নামাজের সময়ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট মুুসল্লিরা। পবিত্র রমজান মাস আসার পর থেকেই জামালগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্ট।
বিদ্যুৎতের লোডশেডিং এ অতিষ্ট জনসাধারন। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৪ ঘন্টাই বিদ্যুৎ থাকে না। দিনে প্রায় ৮-১০ বার চলে বিদ্যুৎ এর লুকোচুরি খেলা। বিশেষ করে রমজান মাস হওয়ায় ইফতার,সেহরী ও তারাবীর নামাজ পড়তে বিপাকে ধর্মপ্রান মুসল্লিরা। এ নিয়ে মনিরুল মিয়ার সাথে কথা হলে উনি বলেন পবিত্র রমজান মাসে অন্য সময়ের চেয়ে বিদ্যুৎতের চাপ একটু বেশি থাকে কিন্তু এ সময়টাতেই লোডশেডিং পড়তে হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!