1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

বাধ রক্ষায় নৌকা ব্যবহার করতে দিয়ে বিপাকে ব্যবসায়ী: নষ্ট হচ্ছে কোটি টাকার নৌকা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০১৬, ২.০০ পিএম
  • ৬৯৯ বার পড়া হয়েছে

চান মিয়া, ছাতক::
ছাতকের এক ব্যবসায়ীর পাথর বোঝাই নৌকা দিয়ে এলাকাবাসী উপকার করতে এসে এখন বিপাকে পড়েছেন। মালামালসহ প্রায় কোটি টাকার নৌকা এখনো ফেরত পাননি ব্যবসায়ী।
কয়েক মাস আগে হাওরের একটি বেরিবাঁধ ভেঙ্গে যাওয়ার মুহূর্তে বাধরক্ষার জন্য এলাকাবাসী বালু বোঝাই ওই নৌকাটি দিয়ে বাধ আটকানোর চেষ্টা করেছিলেন। এসময় এ নৌকার কারণে ধর্মপাশা উপজেলার নূরপুর গ্রামবাসী গোলায় ফসল তোলতে সক্ষম হয়েছিল।
জানা গেছে প্রায় তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও প্রায় ২২শ’ঘনফুট পাথর বোঝাই নৌকাটি পানির নিচ থেকে উত্তোলন করে ফেরত দেবার কোন উদ্যোগ নেয়া হয়নি। জানা গেছে, ছাতক শহরের বাগবাড়ি মহল্লার পাথর ব্যবসায়ি হাজি আব্দুর রহমান বকুলের মালিকানাধিন আমিন নৌপরিবহনটি গত ২৩ এপ্রিল সকালে ২২শ’ঘনফুট পাথর নিয়ে ছাতক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওইদিন বিকেল ৪টায় নৌকাটি ধর্মপাশা উপজেলার ভোলাই নদী অতিক্রমকালে মান্নানঘাটের বাবুপুর বাজারের কাছে পৌছলে নূরপুর গ্রামের লোকজন নৌকাটি আটক করে হাওরের বেড়িবাধে নৌকাটি আটকে বাধরক্ষা করেন। নৌকার শ্রমিকরা বাধা দিলেও এলাকাবাসী মানেননি। ফলে তারা বাধ্য হয়েই ফসলরক্ষার কাজে নৌকাটি ব্যবহার করতে দেন। কিন্তু তিনমাসের অধিক সময় অতিবাহিত হলেও নৌকাটি উত্তোলন না করায় মাটির সঙ্গে মিশে গিয়ে বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন মালিক।
ফসল রক্ষার স্বার্থে ভাঙ্গন কবলিত বেরিবাঁধে পাথর বোঝাই আমিন নৌপরিবহনের নৌকাটি আড়াআড়িভাবে ফেলে পানি আটকিয়ে ছিলেন কৃষকরা।
জানা গেছে ধান কাটার পর নৌকা মালিক স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে নৌকা উত্তোলন করে দেওয়ার অনুরোধ জানালেও এখন পর্যন্ত তার নৌকাটি উদ্ধার করে দেওয়া হয়নি। এ নিয়ে তিনি আইনী আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলে জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!