1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

লন্ডন হামলায় দায় স্বীকার আইএসের

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুন, ২০১৭, ৮.০১ এএম
  • ৫৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
শনিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। রোববার রাতে আইএস তাদের সংবাদ সংস্থা ‘আমাক’ এর মাধ্যমে বিবৃতি দিয়ে এ দায় স্বীকার করে। খবর দ্যা গার্ডিয়ান ও বিবিসির।

তবে আইএস হামলার দায় স্বীকার করলেও হামলাকারীরা সরাসরি আইএস সদস্য নয়। আইএসের বিবৃতে বলা হয়, ‘আইএস সমর্থিত বিচ্ছিন্ন তিন সৈনিক সফলতার সঙ্গে এ হামলা চালিয়েছে। এটা ধারাবাহিক বার্তার একটি।’

শনিবার লন্ডন ব্রিজে গাড়ি হামলা ও পার্শবর্তী বরো মার্কেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এ হামলা চালানো হয়। হামলায় ৭ জন নিহত ও অর্ধশত আহত হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিন হামলাকারী নিহত হয়।

তবে হামলার পর এ পর্যন্ত সন্দেহভাজন হিসেবে ১২জনকে গ্রেফতার করা হয়েছে । পূর্ব লন্ডনের বাকিং ও পার্শবর্তী এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, হামলাকারীদের প্রকৃত পরিচয় পুলিশ উদ্ধার করেছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা হবে না।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার গার্ডিয়ানকে জানিয়েছে, সন্দেহভাজনদের বিষয়ে দ্রুত তদন্ত করা হচ্ছে। তারা কোনো বড় গোষ্ঠির সঙ্গে সংযুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার রাতে একটি সাদা রংয়ের গাড়ি নিয়ে লন্ডন ব্রিজে প্রায় ৫০ কিলোমিটার গতিতে পথচারিদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পার্শ্ববর্তী বরো মার্কেটে পথচারিদের উপর ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ে। এ মামলায় এখনো পর্যন্ত ৭জন নিহত ও অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা এর তীব্র নিন্দা জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!