1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

মেসিময় ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১, ১২.৩৩ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে ৩-০ গোলে জিতেছে ১৪ বারের চ্যাম্পিয়নরা। এ ম্যাচেও উজ্জ্বল ছিলেন মহাতারকা লিওনেল মেসি।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৪০তম মিনিটে দলপতি মেসির পাস থেকে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৮৫তম মিনিটে, মার্টিনেজের পা থেকে। সেই গোলটিও এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে।
ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসিই। অতিরিক্ত সময়ে ইকুয়েডরের ডি-বক্সের চেয়ে একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি-কিক থেকে ইকুয়েডরের জালে বল পাঠান মেসি। দুর্দান্ত এই পারফর্মের জন্য এই ম্যাচেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। এবারের আসরের ৫ ম্যাচে চারটিতেই ম্যাচসেরা হলেন মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!