1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দক্ষিণ বড়দল ইউনিয়ন: স্বামী-স্ত্রী পুত্র কন্যাসহ একই পরিবারে চারজন ভিজিএফ তালিকায়

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০১৭, ১.৫৫ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে হাওরপাড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিএফ তালিকা প্রনয়নের স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। একই পরিবারে স্বামী, স্ত্রী, পুত্র কন্যাসহ চারজনকে ভিজিএফ দেওয়া হয়েছে। বড়দল দক্ষিন ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগটিতে ১০ জনের স্বাক্ষরসহ সরজমিনে হাজির হয়ে অভিযোগ করেন ওয়ার্ডবাসী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বড়দল দক্ষিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলাম ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়নে তার নিজের আত্মীয় স্বজন ও নির্বাচনকালে তার পক্ষে থাকা লোকজন ছাড়া অন্য কাউকে তালিকাভুক্ত করেনি। স্বজন-প্রীতির মাধ্যমে ইউপি সদস্য তাজুল ইসলাম তার স্বজনদের একই পরিবারে একাধিক ব্যাক্তিকে তালিকাভুক্ত করেছেন। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে অনেকের নাম ভিজিএফ তালিকায় উঠিয়ে বরাদ্দকৃত চাল ও টাকা ইউপি সদস্য নিজেই আত্মসাত করেছেন।
অভিযোগে প্রমানস্বরূপ উল্লেখ্য যে, ৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কুকুরকান্দি গ্রামের মৃত জাহের আলীর পুত্র শফিকুল ইসলাম, ভিজিএফ তালিকায় ক্রমিক নং-২৩১৪(১০৫)। সেই সাথে তার স্ত্রী হাসিনা বগেম ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২২৯২(৮৩), তার মেয়ে সুমাইয়া আক্তার সুমা ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২৩১৪(১০৭), তার ছেলে কলেজ ছাত্র রেজাউল করিম যার ভিজিএফ ক্রমিক নং ২৩১৬(১০৭)। এভাবে একই পরিবারের ৪ জনের নামে ভিজিএফ এর অন্তর্ভক্ত করা হয়েছে।
ইতিমধ্যে তারা এই সুবিধা গ্রহণও করেছেন। একইভাবে উল্লেখ্য এক পরিবারের একাধিক ব্যাক্তিকে সুবিধা দেওয়া হয়েছে এরকম অনেকগুলো পরিবার রয়েছে।
অভিযোগকারিরা ভিজিএফে তালিকা বহির্ভুত কৃষকদের তালিকা ভুক্ত করা সহ অনিয়ম দুর্নীতি ও স্বজন-প্রীতির সাথে জড়িত ইউপি সদস্য তাজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য তাজুল ইসলাম জানান,আমার বিরুদ্ধে ভিজিএফ তালিকা প্রনয়নে স্বজনপ্রীতির ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যমুলক এবং মিথ্যা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!