1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাতকে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় হাওর বাঁচাও আন্দোলনের নিন্দা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুন, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ছাতকে হাওরের দুর্গত কৃষকের ত্রাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা ও তার সন্তানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলন’। শুক্রবার বিকেলে সংগঠনের সাপ্তাহিক বৈঠকে এ ঘটনায় তীবব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্গত কৃষকের ত্রাণে অনিয়ম-দুর্নীতি বন্দে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক বিজন সেনরায়, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন, শামস শামীম, রাজু আহমেদ, প্রদীপ পাল প্রমুখ।
নেতৃবৃন্দ এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে সংহতি জানাতে এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। মুক্তিযোদ্ধা যাতে সুবিচার পান সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!