1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

১ জুন থেকে বাড়ছে গ্যাসের দাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১.৩৬ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধির ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ আগামি সোমবার পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত। এর ফলে ১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধিতে আপাতত কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গ্যাসের দাম বৃদ্ধির ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এনার্জি রেগুলেটরি কমিশনের করা লিভ টু আপিলের প্রাথমিক শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার (৩০ মে) এই আদেশ দেন।

আদালতে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, আপাতত ১ জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধিতে কোন বাধা নেই।

গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ গত ২৮ ফেব্রুয়ারি আদেশ দেন। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে দুই ধাপে (প্রথম ধাপ ১ মার্চ ও দ্বিতীয় ধাপ ১ জুন) গ্যাসের মূল্য বৃদ্ধির সে ঘোষণা আসে। এতে ১ মার্চ থেকে এক চুলা ৭৫০টাকা এবং ১ জুন থেকে ৯০০ টাকা, দুই চুলা ১ মার্চ থেকে ৮০০ এবং ১ জুন থেকে ৯৫০ টাকা করা হয়। পাশাপাশি সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০ টাকা, আর বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪ টাকা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!