1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সিলেটে ছাত্র ইউনিয়নের ভাস্কর্য্য অপসারণের প্রতিবাদী মিছিলে হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০১৭, ৪.৪৪ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের সিলেটে ছাত্র ইউনিয়নের মিছিলে হামলা ঘটনা ঘটেছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দােলনের ব্যানারে এই মিছিল থেকে হামলা চালানো হয়। শনিবার বিকেল ৬টার দিকে জিন্দাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ ও এর প্রতিবাদে শুক্রবার ঢাকার প্রতিবাদ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ আটক ৪ নেতাকর্মীকে মুক্তির দাবিতে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

একইসময়ে কোর্ট পয়েন্ট থেকে ‘মূর্তি অপসারণ ইস্যুতে বামদের উদ্ধতপূর্ণ আচরণের’ প্রতিবাদে মিছিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সিলেট জেলা ও মহানগর শাখা।

ছাত্র ইউনিয়ন নেতারা জানান, জিন্দাবাজার আল হামরা শপিং সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয়। এতে সংগঠনটির ৬ নেতাকর্মী আহত হন।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাশগুপ্ত বলেন, তাদের মিছিলের পেছনে পুলিশ ছিলো। পুলিশের সামনে তারা আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে ও ব্যানার ছিড়ে ফেলে। এতে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ নাবিল এইচ, স্কুল বিষয়ক সম্পাদক পার্থ, সদস্য প্রদ্যুৎ, রুপক ও আরো এক কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের মিছিল থেকে ‘শেখ হাসিনার এ্যকশন ডাইরেক্ট এ্যাকশন’ শ্লোগান দিয়ে হামলা করা হয়।

হামলার কথা স্বীকার করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সিলেট মহানগরের সভাপতি শিহাব উদ্দিন বলেন, আমরা বামদের উদ্ধতপূর্ণ আচরণের প্রতিবাদে মিছিল করছিলাম। এসময় বিপরীত পাশ থেকে ছাত্র ইউনিয়নের একটি মিছিল আসে। তারা সংখ্যায় কম ছিলো ও আমরা বেশি ছিলাম। আমরা তাদের সড়কের একটি পাশ নিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা শোনেনি। এতে আমাদের কিছু নেতাকর্মী ‘সেন্টিমেন্টাল’ হয়ে পড়ে ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্র ইউনিয়নের সদস্যরা ব্যানার নিয়ে পালিয়ে যায়।

তবে এরকম হামলার কোনো খবর পাননি বলে জানিয়েছেন সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!