1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জেলা বিএনপির কমিটিতে তারুণ্যের জয়

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০১৭, ৪.২৫ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রায় তিন বছর পর আচমকা তৃণমূলের অজান্তেই গঠিত হয়েছে সনামগঞ্জ জেলা বিএনপির ৫১ সদস্য কমিটি। তারুণ্যের অগ্রাধিকার দিয়ে গঠিত কমিটিতে সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার অনুসারীদের আধিক্য রয়েছে।
গত শুক্রবার সুনামগঞ্জ জেলা বিএনপি’র নতুন কমিটির অনুমোদন দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির সভাপতি হয়েছেন সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রদল নেতা নূরুল ইসলাম নূরুল। কমিটিতে রাজপথে সক্রিয় ছিলেন এমন অনেক তারকা নেতাও বাদ পড়েছেন। তবে বহু জল্পনা-কল্পনার পর কমিটিতে স্থান পেয়েছেন বহিষ্কৃত সংস্কারপন্থী নেতা নজির হোসেন। নাছির উদ্দিন চৌধুরী, জয়নুল জাকেরীন গ্রপের বেশির ভাগই বাদ পড়েছেন। রাজপথের পরিচিত তারকা নেতা এটিএম মিসবাহসহ পরিচিত মুখ অনেকই বাদ পড়েছেন।
আছপিয়া ও নুরুল বলয়ের নেতা হিসেবে স্থান পেয়েছেন সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, অ্যাড. শেরেনূর আলী, আকবর আলী, ফারুক আহমেদ, সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, এটিএম হেলাল, সোয়েব আহমদ, মামুনুর রশিদ শান্ত, মনাজ্জির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের।
নাছির উদ্দিন চৌধুরী, জয়নুল জাকেরীন ও নজির হোসেন বলয়ের নেতা সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, আব্দুল মোতালেব খাঁন, ফারুক আহমেদ, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক মইন খান ময়না স্থান পেয়েছেন।
এছাড়া কলিম উদ্দিন মিলনের অনুসারী গোলাম মাজকুর আম্বিয়া পাভেল সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।
জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন মিলন ও সদস্য মিজানুর রহমান চৌধুরী’র অনুসারী ছাতক-দোয়ারার বেশ কয়েকজন নেতা কমিটিতে স্থান পেয়েছেন। প্রবাসী কয়েকজন নেতাও কমিটিতে স্থান পেয়েছেন।
কমটি অনুমোদনের পর থেকেই নূরুল ইসলাম নূরুলের সমর্থকরা জেলা শহরে আনন্দ মিছিল করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!