1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

অতিরিক্ত পুলিশ সুপার হলেন দিরাই’র মেয়ে রেখা

  • আপডেট টাইম :: সোমবার, ৩ মে, ২০২১, ৮.৪৯ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন:
টানা দুই বারের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যথার্থই প্রমাণ করেছেন হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কৃতি সন্তান হাওর কন্যা রেখা রাণী দাশ। তিনি সহকারী পুলিশ সুপার হতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পেয়েছেন। রেখা রাণী দাশ দিরাই উপজেলার হারানপুর গ্রামের দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবসর প্রাপ্ত) রতি রঞ্জন দাশ এবং দিরাই উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিপিকা দস্তিদার এর বড় মেয়ে। মেধাবী ও বিনয়ী এই হাওর কন্যা ৩১ তম বিসিএস ( পরিবার পরিকল্পনা) ক্যাডার হিসেবে প্রথমে চাকুরী শুরু করেন।সেখান থেকে পরবর্তী সময়ে ৩৩ তম বিসিএস ( পুলিশ) ক্যাডারে বাংলাদেশ পুলিুশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ।শত বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সাফল্যের ধার প্রান্তে পৌঁছান হাওর কন্যা রেখা রাণী দাশ। মেধাবী ও বিনয়ী এই হাওর কন্যা রেখা রাণী দাশ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় সুনামগঞ্জের সচেতন মহল, সুধী সমাজ ও জনপ্রতিনিধি সহ সকলেই অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!