1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে বিয়ের ৪ দিনের মাথায় মিলল নববধূর ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১, ১১.২১ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুরে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ মে) দুপুরে নিহত নববধূর স্বামীর বাড়ি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই নববধূর নাম সেনুয়ারা বেগম (২১)। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের উমর আলীর মেয়ে।

তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক জানান, গত ৪ দিন আগে কাউকান্দি গ্রামের আব্দুল জলিল সুবলের ছেলে রায়হানের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে সেনুয়ারার বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে ওঠেন। রবিবার স্বামী রায়হান ধান কাটার কাজে হাওরে ছিলেন। আর বাড়িতে বউ-শাশুড়ি মিলে রান্নার কাজ করছিলেন। হঠাৎ শাশুড়ি অসুস্থতা বোধ করলে পাশের একটি কক্ষে বিশ্রাম নিতে চলে যান। দুপুরের দিকে স্বামীর বাড়ির লোকজন রান্নাঘরে গিয়ে সেনুয়ারার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার নববধূর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!