1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাসের শিকার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০১৭, ১.৪৪ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে ‘র‌্যানসমওয়্যার’ ভাইরাসের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। র‌্যানসমওয়্যারের হামলার শিকার হওয়া ব্যক্তিরা নিজেরাই যোগাযোগ করে এ তথ্য দিয়েছেন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৩০টিরও বেশি কম্পিউটার এই ধরনের হামলার শিকার হয়েছে।
ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উপদেষ্টা তানভির হাসান বলেন, ‘রবিবার (১৪ মে) পর্যন্ত ৩০টির মতো অভিযোগ আমরা পেয়েছি। এই সংখ্যা আজ আরও বেড়েছে। ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও টেলিভিশন চ্যানেল আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।’
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ই-জেনারেশন লিমিটেডের সাইবার স্পেশালিস্ট তামজীদ রহমান বলেন, ‘ব্যক্তিগত কম্পিউটারে র‌্যানসমওয়্যার ভাইরাসের শিকার হওয়া ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনও বড় ধরনের নেটওয়ার্কে হামলার কোনও খবর পাওয়া যায়নি।’
এদিকে, সরকারি কোনও প্রতিষ্ঠানেও এখনও র‌্যানসমওয়্যার হামলার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
র‌্যানসমওয়্যারের হামলা থেকে নিরাপদ থাকার জন্য করণীয় সম্পর্কে সাইবার বিশেষজ্ঞ তামজীদ রহমান বলেন, ‘এ ধরনের ভাইরাস আক্রমণের পর তথ্য জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে থাকে। তাই কম্পিউটারের জরুরি ও প্রয়োজনীয় সব ডাটার ব্যাকআপ রাখা উচিত। এছাড়া, স্প্যাম মেইল বা সন্দেহজনক মেইল খোলা ও ডাউনলোড করা থেকেও বিরত থাকতে হবে।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটারগুলোতে শুক্রবার (১২ মে) প্রথম এই র‌্যানসমওয়্যার ব্যবহার করে সাইবার হামলার ঘটনা শনাক্ত হয়। দিনের শেষে তা বিশ্বের অন্তত ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে বলে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই দিনই দেড় লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। সোমবার (১৫ মে) বিকালে এই রিপোর্ট লেখার সময় ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে, বিশ্বের দেড়শটি দেশে ছড়িয়ে পড়েছে এই র‌্যানসমওয়্যারের হামলা। আর এই হামলার শিকার হয়েছে প্রায় দুই লাখ কম্পিউটার। তবে এই ভাইরাসের আক্রমণের পরিমাণ কমে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র দোষে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এর আগে, বাংলাদেশেও র‌্যানসমওয়্যারের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!