1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

দেশে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৩.০৪ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশে রাশিয়ার প৪র এবার চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

এর আগে ২৭ এপ্রিল (মঙ্গলবার) রাশিয়ার টিকা স্পুটনিক-৫ অনুমোদন দেওয়া হয়।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, সিনোফার্মের টিকাটি চীনসহ বিভিন্ন দেশে অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।

তিনি আরও বলেন, আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। তারা টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।

ঔষধ প্রশাসনের ডিজি বলেন, টিকাটি পয়েন্ট ফাইভ এমএল করে ২৮ দিনের গ্যাপে দুইবার দিতে হবে। এটার ফেজ ওয়ান ও ফেজ টু চায়নাতে হয়েছে। ফেজ থ্রি ট্রায়াল ৫৫ হাজার মানুষের ওপর বিশ্বের পাঁচটি দেশে হয়েছে। এরপর এটির নথিগুলো আমরা যাচাই করেছি, আমাদের একটি টেকনিক্যাল টিম আছে, সেখানে আমরা উপস্থাপন করেছি। গতকাল (বুধবার) আমরা এটা রিভিউ করেছি, রিপোর্টগুলো দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের কমিটি সুপারিশ করেছে।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ইতোমধ্যে ৫ লাখ ডোজ চীন অনুদান হিসেবে দিয়েছে। এক দুই সপ্তাহের মধ্যেই উপহারের পাঁচ লাখ টিকা পাওয়া যাবে। তারপর পর্যবেক্ষণ করে বিতরণ শুরু হবে। এরপর জি টু জি বেসিসে সরকার কেবল কিনবে।

তিনি বলেন, দেশে টিকা উৎপাদনে সক্ষমতা রয়েছে ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ারের। চীনের টিকাও উৎপাদন হতে পারে, সরকারি পর্যায়ে কথা বার্তা চলছে। তিনটির মধ্যে শুধু ইনসেপ্টাই মাসে ৮০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে সক্ষম। ফলে আমরা রফতানিও করতে পারব। কাঁচামাল আসলে এক থেকে দেড় মাসের মধ্যে উৎপাদন শুরু হতে পারে, আর টেকনোলজি হস্তান্তর হলে উৎপাদনে যেতে ছয় মাস সময় লাগবে।

এর আগে ২৭ এপ্রিল ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান রাশিয়ার টিকা স্পুটনিক-৫ এর জরুরি ব্যবহারের অনুমোদনের বিষয়টি জানিয়ে বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

গত বছরের ১১ আগস্ট রাশিয়া উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক-৫ এর অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক-৫ নামের এই টিকাটি গত ৮ সেপ্টেম্বর সে দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়। বিশ্বের ৬০টি দেশ এ পর্যন্ত জরুরি প্রয়োজনে এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে স্পুটনিক-৫ এর কার্যকারিতা ৯৫ শতাংশ বলে জানিয়েছে গামালিয়া।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!