1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

ফের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, নিহত ৪

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ১২.২৯ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের তীব্র প্রকোপের মধ্যেও ভারতে থেমে নেই অগ্নিকাণ্ড-দুর্ঘটনা। কয়েকদিন আগে মহারাষ্ট্রের দুটি হাসপাতালে অগ্নিকাণ্ড ও গ্যাস লিকেজের কারণে নিহতের ঘটনা ঘটেছে। আজ বুধবারও ঘটল আরেক দুর্ঘটনা। মহারাষ্ট্রে থানে’র কাছে একটি বেসরকারি হাসপাতালে ভোরে আগুনের ঘটনায় ৪ রোগীর মৃত্যু হয়েছে।
মুম্বাই থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে প্রাইম ক্রিটিক্যাল নামে একটি হাসপাতালে আগুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে লাগা এ আগুনে আহত ও দগ্ধ হয়েছেন অনেকেই।
আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩টি অগ্নিনির্বাপক এবং ৫টি অ্যাম্বুলেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করে। হাসপাতালের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে ২০ জন রোগীকে। এর মধ্যে ৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে।
ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনে প্রাইম ক্রিটিক্যাল হাসপাতালটির প্রথম তলা পুড়ে গেছে। ওই হাসপাতালে কোনো করোনা রোগী ছিলেন না।
থানে’র অগ্নিনির্বাপক বাহিনী এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এ বিষয়ে জানানো হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে এক লাখ রুপি করে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!