1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আজ আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১০.১৬ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৫ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

করোনাভাইরাস মহামারির মধ্যেও এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বল্পপরিসরে কর্মসূচি পালিত হবে। এ ছাড়া রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানাবে তাঁর পরিবার।

আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি, পরে এই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতি হন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর।

১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন। সত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ হন। এ ছাড়া ১৯৯১ সালে বিরোধীদলীয় উপনেতা ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!