1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিল্লিতে রেকর্ড মৃত্যু, অক্সিজেন সরবরাহ নিয়ে হুঁশিয়ারি জারি

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ১২.০৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ভয়াবহ রূপ ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। লকডাউন ঘোষণা করা সত্ত্বেও পরিস্থিতি সঙ্কটজনক। হু ‍হু করে বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ১০৩ জন। এখনও পর্যন্ত অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৮০ জন।
দিল্লিতে শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৩৪৮ জনের। আক্রান্ত ২৪ হাজার ৩৩১ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ২৬ হাজার ১৬৯ জন ৷ মৃত্যু হয়েছিল ৩০৬ জনের ৷ সংক্রমণের হার ৩৬.২৪ শতাংশ যা গত বছর মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ দিল্লিতে গত ১০ দিনে করোনায় ১৭৫০ জনের মৃত্যু হয়েছে ৷ শহরে বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৩৮, মঙ্গলবার ২৮ হাজার ৩৯৫ এবং সোমবার ২৩ হাজার ৬৮৬।
হাসপাতালগুলোর অব্স্থা করুণ। কোথাও বেড নেই, কোথাও আবার অক্সিজেনের ঘাটতি। শুক্রবার অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ ২৫ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে ৷
এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি জারি করেছে দিল্লি হাইকোর্ট। অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে কেন্দ্র বা রাজ্য সরকার কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে শনিবার জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!