1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

দেশে নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে ৪ বছর বেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২.৫৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশের নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৫ বছর। আর পুরুষের গড় আয়ু ৭১ বছর। সে হিসাবে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু ৪ বছর বেশি।

জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক প্রতিষ্ঠান ইউএনএফপিএ গত সপ্তাহে প্রকাশিত ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। সংস্থাটি নিয়মিত এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।

গত সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। বছরে জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ১ শতাংশ। একজন বিবাহিত নারী প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে দুটি সন্তানের জন্ম দিচ্ছেন। তবে ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। আর স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ২৯ শতাংশ নারী।

প্রতিবেদনে বাংলাদেশের নারীশিক্ষার বিষয়ে বলা হয়েছে, শিশুদের ৯৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে যায়। আর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার হার ৬২ শতাংশ।

বিশ্বের কোনো দেশ সামগ্রিকভাবে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে পারেনি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অনেক দেশে সাংবিধানিক নিশ্চয়তা থাকার পরও পুরুষ যত আইনি অধিকার ভোগ করেন, তার ৭৫ শতাংশ ভোগ করতে পারেন নারী। ফলে, সহিংস ঘটনা, বেতন বৈষম্য, নেতৃত্বে বৈষম্য এবং শারীরিক স্বাধীনতায় ঘাটতি থেকেই যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!