1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব নিয়ে ডিসিদের চিঠি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৯.১৫ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু হঠাৎ করেই মহামারি করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় নির্ধারিত এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না। এ অবস্থায় একটি সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবেন। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

করোনা কারণে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ৩৭১ ইউপির ভোট ছাড়াও ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুরের বিতর্কিত এমপি পাপুলের আসনে উপনির্বাচন স্থগিত করা হয়েছে।এসব নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু গত ১ এপ্রিল এসব নির্বাচন স্থগিত করা হয়। এরপর ৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইসি জানায়, নির্ধারিত সময়ে এসব নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২৯ ধারায় পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল বিষয়ে বলা হয়েছে, প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে ৫ বছর পরিষদের মেয়াদ থাকবে। পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য অনুষ্ঠিত পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে ৫ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। দৈব-দুর্বিপাকজনিত বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা, নির্বাচন না হওয়া পর্যন্ত বা অনধিক ৯০ দিন পর্যন্ত যা আগে ঘটবে, সংশ্লিষ্ট পরিষদকে কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!