1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্ষক শাফাত ও সাদমান গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭, ৫.১৯ পিএম
  • ৬০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ঢাকার বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই তরুণীকে ধর্ষণের মামলার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টার সময় সিলেটের পাটানটুলা এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।

আইজিপি বাংলা সাংবাদিকদের জানান, সিলেটের জালালাবাদ এলাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাশের একটি দোতলা বাড়ি থেকে বৃহস্পতিবার রাত ৯টার সময় তাদের গ্রেফতার করা হয়। ঢাকা থেকে পুলিশ সদর দফতরের বিশেষ একটি টিম সিলেটের স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে গ্রেফতার অভিযান চালায়।

সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, জেলা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাফাত ও সাদমানকে গ্রেফতার করে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বাংলা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরের একটি বাড়ি থেকে বনানীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।’

সিলেট মহানগর পুলিশ উপ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সিলেট নগরের পাঠানটুলার রশিদ মঞ্জিল থেকে তাদেরকে গ্রেফতার করে।

এদিকে দুই আসামির গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুই তরুণী। তারা বলেন, ‘ওরা গ্রেফতার হয়েছে, আমরা খুশি হয়েছি। তবে নাঈম (নাঈম আশরাফ) হচ্ছে মূল পিশাচ। তাকে গ্রেফতার করতে পারলে ভালো হতো। তবে সাকিফকে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা বেরিয়ে আসবে।’

দুই তরুণীর একজন বলেন, ‘আমাদের সঙ্গে যা করা হয়েছে, সে (সাদমান) সব দেখেছে, ও সব জানে। আমাদের বিপদে রেখে সে বের হয়ে যায়। ইচ্ছে করলেই পুলিশে খবর দিতে পারতো. আমাদের বাঁচাতে পারতো, কিন্তু সে তা করেনি।’ তারা বলেন, ‘আমরা বিচার চাই।’

প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!