1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বীর মুক্তিযোদ্ধা ছালিক আহমেদকে গার্ড অব অনার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৮.৪৬ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরেন ষোলঘর আবাসিক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ ছালিক আহমদ গতকাল শুক্রবার রাতে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। আজ ১৭ এপ্রিল ২০২১ দুপুরে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক, সুনামগঞ্জের পক্ষে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ও উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ। এ সময়ে পুলিশ সুপারের প্রতিনিধি সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), সুনামগঞ্জ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে তাঁকে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য মোঃ ছালিক আহমদ মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে সুনামগঞ্জ রাইফেলস ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, সুনামগঞ্জের সেক্রেটারির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যাসন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জেলা প্রশাসন, সুনামগঞ্জ তাঁর মৃত্যুতে মর্মাহত ও গভীরভাবে শোকাহত।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং পরম করুণাময়ের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতবাসী করুন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!