1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বুয়েটে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ১.৪৮ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটি এবার ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নেবে দুই ধাপে। এর মধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে গত ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বুয়েটের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রশ্নপত্র প্রকাশ করা হয়। আবেদনকারী শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নের ধারণা দিতেই এমন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ২৪ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এরপর আগামী ৩১ মে ও ১ জুন চার শিফটে এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের পদ্ধতি : আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.buet.ac.bd)–তে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!